এর আগে শনিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন।
তিনি বলেন, রাত দেড়টার দিকে কোনাবাড়ি জেলখানা রোড এলাকায় সেলিম শেখের মালিকানাধীন ঝুট গুদামে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকলে আরো চারটি ইউনিট যোগ দেয়। এরপর ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
.png)
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি। এখনো আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।