[ রাজধানী ]
গ্রিন রোডে হাসপাতালের সামনে আগুন
আগুনের ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়- ছবি: সংগৃহীত
রাজধানীর গ্রিন রোডে একটি হাসপাতালের সামনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে এনেছে স্থানীয়রা।
শুক্রবার রাতে ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে ডিউটি অফিসার হাবিবুর রহমান।
তিনি বলেন, গ্যাস লাইন লিকেজ থেকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে যায়। এর আগেই স্থানীয়রা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!