ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৪ ঘণ্টার চেষ্টায় ধামরাইয়ের কীটনাশক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১০:০০, ১২ নভেম্বর ২০২২
৪ ঘণ্টার চেষ্টায় ধামরাইয়ের কীটনাশক কারখানার আগুন নিয়ন্ত্রণে
আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা

ঢাকার ধামরাইয়ে কীটনাশক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় শনিবার সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এদিন ভোর ৫টার দিকে ধামরাইয়ের কালামপুরের বিসিক শিল্পনগরী এলাকার বাংলাদেশ অ্যাগ্রিকালচার অ্যান্ড অ্যাগ্রো কারখানায় এ ঘটনা ঘটে।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল হোসেন বলেন, ভোর ৫টার দিকে কারখানার চারতলা ভবনের তৃতীয়তলায় আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় সাভার ফায়ার সার্ভিস, ডিইপিজেড ফায়ার সার্ভিস ও কল্যাণপুর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

Advertisement

তিনি বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!