[ দেশজুড়ে ]
চট্টগ্রামে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট
ফাইল ফটো
চট্টগ্রামের আনোয়ারার চৌমুহনী বাজারের একটি মার্কেটে আগুন লেগেছে। এ আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
রোববার রাত সাড়ে ১২ টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে তারা আগুন নিয়ন্ত্রণের তৎপরতা চালাচ্ছেন।
.png)
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!