ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একসঙ্গে দুই ছেলে-দুই মেয়ের মা হলেন লিপি 

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪১, ২৩ নভেম্বর ২০২২
একসঙ্গে দুই ছেলে-দুই মেয়ের মা হলেন লিপি 
ছবি: সংগৃহীত

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন লিপি রানী দাস নামে এক গৃহবধূ। চার সন্তানই সুস্থ সাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

সোমবার বিকেলে ওই হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে লিপি রানীর কোলজুড়ে আসে চার সন্তান। জন্ম নেয়া চার নবজাতকের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে। লিপি রানীর ৯ বছর বয়সী আরো একটি ছেলে সন্তান রয়েছে।

লিপি রানী দাস মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের চাটুরা গ্রামের প্রবাসী অমিত দাসের স্ত্রী।

Advertisement

পরিবার সূত্রে জানা গেছে, লিপি সন্তান সম্ভবা হলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় দেখা যায় তার গর্ভে চার সন্তান রয়েছে। তিনি সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সতর্কভাবে চলাফেরা করতেন। প্রসবের সময় হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একসঙ্গে সুস্থ ও স্বাভাবিক চার সন্তান পেয়ে ভীষণ খুশি লিপি রানী দাস। শিশু চারটির ওজন স্বাভাবিকের চেয়েও ভালো। বর্তমানে ৪ শিশু এবং মা লিপি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

এদিকে, একসঙ্গে ৪ সন্তান পেয়ে ভীষণ খুশি প্রবাসী বাবা অমিত দাসও।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!