ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রতারক চক্রের নতুন প্রতারণা ফাঁদ

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৪, ২৩ নভেম্বর ২০২২
প্রতারক চক্রের নতুন প্রতারণা ফাঁদ
ছবি: ডেইলি বাংলাদেশ

গ্রামের অসহায় প্রতিবন্ধীদের অনুদান দেওয়ার প্রলোভনে মেহেরপুরের গাংনীর বিভিন্ন এলাকায় প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র।

গত ২১ নভেম্বর গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের মুন্দা গ্রামের হাজের মন্ডলের ছেলে দিনমজুর আব্দুল হান্নানের কাছে গিয়ে ২৪ হাজার টাকা পাইয়ে দেওয়ার নাম করে একটি কাগজ দিয়ে ছয় হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে।

প্রতারক চক্রের দেওয়া কাগজে লেখা আছে, বিদেশি সংস্থা সৌদি আরব সিসিডিবি অনুদানের তালিকা। বাংলাদেশে প্রতিবন্ধী, অসহায় ব্যক্তির তালিকা। এক গ্রাম এবং ওয়ার্ড থেকে ছয় ব্যক্তি পাবেন। বাংলাদেশের যেকোনো জেলা সমাজসেবা অফিস থেকে টাকা উঠানো যাবে।

Advertisement

এতে প্রতারিত হওয়া মো. হান্নান বলেন, প্রতারক চক্র আমার বাড়িতে এসেছিল। তারা বলেন, আপনি একবার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রতিবন্ধী হয়ে গিয়েছিলেন। তাই আপনার নামে ইউনিয়ন পরিষদে ২৪ হাজার টাকা বরাদ্দ এসেছে। আমাদের এখন ছয় হাজার টাকা নগদ দিলে এই কাগজটি দেবো। আপনি ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানকে কাগজটি দিলে চব্বিশ হাজার টাকা নগদ পাবেন। কাগজে আমার নাম ঠিকানা দেখেই তড়িঘড়ি করে ছয় হাজার টাকা তাদের দিয়ে দিই। আমাকে দুই থেকে তিনদিন পর ইউনিয়ন পরিষদে গিয়ে টাকা তুলার কথা বলেছিল চক্রটি। বুধবার সকালের দিকে ইউনিয়ন পরিষদে এসে শুনছি এটা প্রতারক চক্রের প্রতারণা।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এখনো আমার কাছে কেউ অভিযোগ দেননি। তবে, এ বিষয়ে খোঁজখবর নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!