ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে হেরোইন রাখার দায়ে একজনের যাবজ্জীবন

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৬, ২৭ অক্টোবর ২০২২
মেহেরপুরে হেরোইন রাখার দায়ে একজনের যাবজ্জীবন
আদালতে রায়: প্রতীকী ছবি

মেহেরপুরে হেরোইন রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় মতিয়ার রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মতিয়ার রহমান গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মেহেরপুর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। আটকের দিন থেকে তার সাজার মেয়াদ শুরু হবে।

Advertisement

মামলার বিবরণে জানা গেছে,  ২০১৩ সালের ৬ আগস্ট র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) গাংনী ক্যাম্পের একটি দল গোপন সংবাদে বামন্দী পেট্রল পাম্পের কাছ থেকে মতিয়ার রহমানকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

হেরোইন উদ্ধারের ঘটনায় র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের র‌্যাব সদস্য বাদী হয়ে ১৯৯০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার টেবিল ১(খ) ধারায় গাংনী থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যে আসামি দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। মামলা রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজি শহীদ কৌঁসুলি ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: যাবজ্জীবন
লিংক সফলভাবে কপি হয়েছে!