ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ইউপি সদস্যকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে হত্যাচেষ্টা 

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৮, ২৪ নভেম্বর ২০২২
ইউপি সদস্যকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে হত্যাচেষ্টা 
ইউপি সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে হত্যার চেষ্টা। ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরে এক ইউপি সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেছেন।

জানা গেছে, বুধবার রাত ৮ টার দিকে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মান্নান খালাশী ঘটকচর বাজার থেকে পেয়ারপুর গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। আলী ইসলাম তালুকদারের বাড়ির একটি ব্রিজের কাছে আসলে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে ফেলে। তার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

ইউপি সদস্য মান্নান খালাসীর মেয়ে লিমা আক্তার বলেন, ‘আব্বাকে রাতের আঁধারে কুপিয়ে হত্যার চেষ্টা যারা করেছে তাদের বিচার চাই। পুলিশ ও প্রশাসনের কাছে বাবার ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। বাবার যে অবস্থা তিনি এখন বাঁচেন নাকি মারা যান সেটি নিয়েই এখন চিন্তিত। আমরা তার সু-চিকিৎসা করানোর চেষ্টা করছি।’

মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!