ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যুবককে ধাক্কা দিয়ে বিকল পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন  

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৬, ২৪ নভেম্বর ২০২২
যুবককে ধাক্কা দিয়ে বিকল পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন  
ফাইল ছবি

নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল।

বৃহস্পতিবার সকালে ঢাকা চট্টগ্রামের আমীরগঞ্জ রেলস্টেশনের সিগনালের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি রায়পুরার আমীরগঞ্জ স্টেশনে ঢোকার আগে অজ্ঞাত এক যুবককে ধাক্কা দেয়। এ সময় যুবকের মাথায় থাকা একটি গাছের ডাল ছিটকে ট্রেনের প্রেসার মেশিন লাগে। এতে প্রেসার মেশিন বন্ধ হয়ে ট্রেনটি থেমে যায়। 

Advertisement

পরে ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম রেলপথের ১ লাইনের ট্রেন যোগাযোগ বন্ধ থাকে টানা ১ ঘণ্টা। আমীরগঞ্জ রেলস্টেশনের আউটারে থাকার পর ট্রেনটির প্রেসার মেশিন পুনরায় চালু হলে সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।

নরসিংদী রেলওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক আছে। যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!