ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইয়াবাসহ র‌্যাবের হাতে ধরা ব্যবসায়ী

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১০, ২৪ নভেম্বর ২০২২
ইয়াবাসহ র‌্যাবের হাতে ধরা ব্যবসায়ী
আটক কাওছার আলী শেখ

সিরাজগঞ্জের কামারখন্দে ১৮২ ইয়াবাসহ কাওছার আলী শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। 

বুধবার রাতে কামারখন্দের ভদ্রঘাট বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ২১ বছর বয়সী কাওছার আলী সিরাজগঞ্জের সদর উপজেলার বিলগজারিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ এর স্কোয়াড কমান্ডার লেফটেন্যান্ট মো. আবুল হাশেম সবুজ।

Advertisement

তিনি বলেন, মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের বিভিন্নস্থানে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন। তার বিরুদ্ধে মামলা করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!