আটকরা হলেন, আমানত হুসাইন (৫২) ভারত কলকাতার নারকেলডাঙ্গা এলাকার মো. জামান মিয়ার ছেলে, কলকাতার নারকেলডাঙ্গা উত্তর রোড এলাকার শাহেনসাহের ছেলে আকিল আহমেদ (৪৫), কলকাতা নারকেলডাঙ্গা এলাকার খুর্শিদ আলমের ছেলে মো. আদিল (২৫), কলকাতার কেশব চন্দ্র সেন রোড এলাকার মো. আশরাফ আন্সারীর ছেলে মো. তৌসিফ আন্সারী (২৮) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সদর উপজেলার চান্দিয়ারা এলাকার মো. বাবুল মিয়ার ছেলে মো. স্বপন (৩০)।
বুধবার দুপুর ১২টার দিকে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অ্যাডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
.png)
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া উপজেলার ধরখার এলাকায় অভিযান পরিচালনা করে মাইক্রোসহ তাদের আটক করা হয়। পরে তাদের মাইক্রো তল্লাশি করে ৫ হাজার ৫০০টি ভারতীয় অন্তর্বাস, ১২০টি ভারতীয় থ্রি-পিস, ৪ বোতল হুইস্কি, ২ বোতল বিয়ার, ৪টি ভারতীয় পাসপোর্ট, নগদ ৯০৩ ভারতীয় রুপি ও বাংলাদেশি ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, তারা দীর্ঘদিন ধরে ভারত থেকে বিভিন্ন কায়দা অবলম্বন করে চোরাচালানের মাধ্যমে ভারতীয় থ্রি-পিস, অন্তর্বাস, হুইস্কি ও বিয়ার জাতীয় মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।