বুধবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ছলিম উদ্দীন ওরফে কটা মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামের জোবান শেখের ছেলে। বিচার চলাকালীন সময়ে আসামি ছলিম উদ্দীন পলাতক ছিলেন।
জানা যায়, ২০১৯ সালের ৩ জুলাই বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ছলিমকে বামনপাড়ার তার নিজ বাড়িতে থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। দীর্ঘদিন তদন্তের পর তদন্ত কর্মকর্তা ছলিমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় নয়জন আদালতে সাক্ষ্য প্রদান করেন।
.png)
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মেহেরপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট কামরুল হাসান।
উল্লেখ্য, দণ্ডপ্রাপ্ত ছলিম উদ্দীনের বিরুদ্ধে হেরোইন, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রির অভিযোগে সাতটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।