ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে অস্ত্র-মাদকসহ আটক ৩

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৮, ২৭ আগস্ট ২০২২
দিনাজপুরে অস্ত্র-মাদকসহ আটক ৩
অস্ত্র-মাদকসহ আটককৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরে মাদকদ্রব্য ও অস্ত্রসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দুইটি চাইনিজ কুড়াল এবং ৮০০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- মো. আমিনুল ইসলাম, মো. তারা মিয়া এবং মো. বাবলু। তাদের সবাই দিনাজপুর পৌর শহরের উত্তর গোসাইপুর মহল্লার বাসিন্দা।

শনিবার বিকেলে দিনাজপুর র‌্যাব-১৩ এর কার্যালয় থেকে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

Advertisement

এতে জানানো হয়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর পৌরসভার উত্তর গোসাইপুর পানির পাম্প এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় করে দুইটি চাইনিজ কুড়াল এবং ৮০০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!