[ দেশজুড়ে ]
সাতক্ষীরায় বিদেশি অস্ত্রসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় অস্ত্রসহ মো. বদরুজ্জামান নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আটককৃত বদরুজ্জামান কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের দবির উদ্দীনের ছেলে।
শনিবার (২ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাদিয়ালী এলাকা থেকে একটি বিদেশিসহ দুটি পিস্তল, দুই রাউন্ড গুলিসহ তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, বিজিবির নিয়মিত অভিযানে কলারোয়ার ভাদিয়ালি এলাকা থেকে অস্ত্রসহ মো. বদরুজ্জামানকে আটক করা হয়। আটককৃত অস্ত্র ও গোলাবারুদসহ আসামির বিরুদ্ধে কলারোয়া থানায় অস্ত্র মামলার প্রস্তুতি চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!