ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় হেরোইনসহ যুবক গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩১, ২৪ নভেম্বর ২০২২
বগুড়ায় হেরোইনসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, এদিন সকাল ১০টার দিকে ওই উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের বীরগ্রাম এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিবরনী শেখ নাটোর সদরের মল্লিক হাতি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আফসার আলী।

জিবরনীর হেফাজতে থাকা ১৩০ গ্রাম হেরোইন, নগদ ৮০০ টাকা ও তার ব্যবহৃত মুঠোফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) মো. তৌহিদুল মবিন খান।

Advertisement

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেখানে নাটোর থেকে ছেড়ে আসা বগুড়াগামী যাত্রীবাহী একটি বাস তল্লাশি করে হেরোইনসহ জিবরনীকে গ্রেফতার করা হয়। জিবরনী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। মাদক মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!