[ দেশজুড়ে ]
বিয়ে বাড়িতে কনের ফুফুর বানানো চা পানে অসুস্থ ১০
ফাইল ছবি
লালমনিরহাটের পাটগ্রামে বিয়ের অনুষ্ঠানে চা পান করে অসুস্থ ১০ জনকে হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পাঁচজনকে রংপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার শ্রীরামপুরে মো. রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, রফিকুল ইসলামের মেয়ের বিয়ে অনুষ্ঠান ছিল শুক্রবার রাতে। বরপক্ষের লোকদের জন্য মেয়ের বাড়ির লোকজন চায়ের আয়োজন করে। কনের ফুফু চা তৈরি করতে রান্না ঘরে যান। তিনি ভুলবশত চা পাতা ভেবে দানাদার কীটনাশক মিশিয়ে চা তৈরি করেন। ওই চা পান করে ১০ জন অসুস্থ হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
.png)
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, অসুস্থদের শরীরে বিষক্রিয়ার লক্ষণ স্পষ্ট। পাঁচ রোগীকে রংপুর হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!