শনিবার সকালে আক্কেলপুর উপজেলার পুন্ডুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আইফর রহমান একই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, আইফর রহমান সকালে বাড়ির পাশের পুকুর পাড়ে বসে রোদ পোহাচ্ছিলেন। তাকে এরপর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তার লাশ পাওয়া যায়। পুলিশ খবর পেয়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।
.png)
এ বিষয়ে আক্কেলপুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, পুকুর পাড়ে রোদ পোহানোর সময় পানিতে পড়ে আইফর রহমানের মৃত্যু হতে পারে। কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।