[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপী বাণিজ্য মেলা উদ্বোধন
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের কাউতলী নিয়াজ মুহাম্মদ আউটার স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বাণিজ্য মেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. শাহগীর আলম, এসপি মোহাম্মদ আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান আল-মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির প্রমুখ।
.png)
উদ্বোধনী দিনেই মেলায় ছিল ক্রেতা ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। ক্রেতারা মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। মেলায় তৈরি পোশাক, ক্রোকারিজ, খাবার, প্রসাধনীসহ বিভিন্ন ধরনের ৮৩টি স্টল অংশগ্রহণ করছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!