ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহ বোর্ডে জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৩, ২৮ নভেম্বর ২০২২
ময়মনসিংহ বোর্ডে জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ বোর্ডে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে পাসের হার কমেছে। এ বছর পাসের হার ৮৯ দশমিক দুই শতাংশ। ২০২১ সালে এ হার ছিল ৯৭ দশমিক ৯০ শতাংশ।

এবার ময়মনসিংহ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৫ হাজার ২১৬ জন পরীক্ষার্থী। গতবার এ সংখ্যা ছিল নয় হাজার ৩৪২ জন। পাসের হারে ছেলেরা এগিয়ে রয়েছে। তবে জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।

এ বছর বোর্ডে পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৪৯ হাজার ৫৭৭ জন। পাসের হার ৮৯ দশমিক ০৯ শতাংশ। আর পাস করা ছাত্রীর সংখ্যা ৪৮ হাজার ৩০৫ জন। পাসের হার ৮৮ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র সংখ্যা ছয় হাজার ৭৬৮ জন এবং ছাত্রীর সংখ্যা আট হাজার ৪৪৮ জন।

Advertisement

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে চার জেলায় এবার মোট এক হাজার ৩০৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ৬৪টি। আর একটি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!