ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহী বোর্ডে বেড়েছে জিপিএ-৫

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৭, ২৮ নভেম্বর ২০২২
রাজশাহী বোর্ডে বেড়েছে জিপিএ-৫
ফাইল ফটো

রাজশাহী শিক্ষা বোর্ডে এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। তবে পাসের হার কমেছে।

জানা যায়, রাজশাহী শিক্ষা বোর্ডে এ বছর এসএসসিতে পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ। গত বছর এ হার ছিল ৯৪ দশমিক ৭১ শতাংশ। অর্থাৎ পাসের হার কমেছে আট দশমিক ৮৩ শতাংশ।

এবার রাজশাহী বোর্ডে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৪২ হাজার ৫১৭ জন শিক্ষার্থী। ২০২১ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ২৭ হাজার ৭০৯ জন। অর্থাৎ এ বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৪ হাজার ৮০৮ জন।

Advertisement

রাজশাহী বোর্ডে এ বছরের এসএসসি পরীক্ষায় ২৭০টি কেন্দ্রে দুই হাজার ৬৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেন। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৯৬ হাজার ৬০০ জন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!