সোমবার দুপুরে সদর উপজেলার রামরাইল ইউপির সুহাতা রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খাঁন নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে সদর উপজেলার রামরাইল ইউপির সুহাতা রেললাইনের পাশ লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, সকালে কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়েন ঐ নারী। তার বয়স আনুমানিক ৫০ বছর। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
.png)
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।