[ দেশজুড়ে ]
আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত
ট্রেনে কাটা-প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের উপজেলার নয়াদিল সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, ঐ বৃদ্ধা আখাউড়া রেল সেকশনের নয়াদিল সিগন্যাল এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম বলেন, বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!