ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিক্ষা বোর্ডে জিপিএ-৫, পাসের হারে শীর্ষে দিনাজপুর

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৮, ২৮ নভেম্বর ২০২২
শিক্ষা বোর্ডে জিপিএ-৫, পাসের হারে শীর্ষে দিনাজপুর
ফাইল ফটো

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আটটি জেলার মধ্যে এসএসসি পরীক্ষা-২০২২ এর ফলাফলে শীর্ষে রয়েছে দিনাজপুর জেলা। এ বছর দিনাজপুর থেকে ৩৩ হাজার ৮৩৬ ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে পাস করেন ২৮ হাজার ২৯৪ জন। জিপিএ-৫ পেয়েছেন পাঁচ হাজার ৭৭২ জন। পাসের হার ৮৩.৬২ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে রয়েছে রংপুর জেলা। এ জেলা থেকে ৩৩ হাজার ৬৩০ জন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে ২৭ হাজার ৫২৩ জন ছাত্রছাত্রী পাস করেন। জিপিএ-৫ পেয়েছেন পাঁচ হাজার ৮২৭ জন। পাসের হার ৮১.৮৪ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছে গাইবান্ধা জেলা। এ জেলা থেকে ২৫ হাজার ৪৪২ জন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে ২১ হাজার ৯৩ জন ছাত্রছাত্রী পাস করেন। জিপিএ-৫ পেয়েছেন চার হাজার ৪৯ জন। পাসের হার ৮২.৯১ শতাংশ।

নীলফামারী জেলা রয়েছে চতুর্থ অবস্থানে। এ জেলা থেকে ২০ হাজার ৬০৭ জন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে ১৬ হাজার ৮৭৮ জন ছাত্রছাত্রী পাশ করেন। জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ৭৯৬ জন। পাসের হার ৮১.৯০ শতাংশ। পঞ্চম অবস্থানে রয়েছে কুড়িগ্রাম জেলা। এ জেলা থেকে ১৯ হাজার ২০৩ জন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে ১৪ হাজার ৪০৭ জন ছাত্রছাত্রী পাস করেন। জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ২০৩ জন। পাসের হার ৭৫.০২ শতাংশ। ষষ্ঠ অবস্থানে রয়েছে লালমনিরহাট জেলা। এ জেলা থেকে ১৩ হাজার ২৪৬ জন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে ১০ হাজার ১১৮ জন ছাত্রছাত্রী পাস করেন। জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৯৯ জন। পাসের হার ৭৬.৩৯ শতাংশ।

Advertisement

এছাড়া সপ্তম অবস্থানে রয়েছে ঠাকুরগাঁও জেলা। এ জেলা থেকে ১৬ হাজার ৫০০ জন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে ১৩ হাজার ৭৮৪ জন ছাত্রছাত্রী পাস করেন। জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ৫১৩ জন। পাসের হার ৮৩.৫৪ শতাংশ। অষ্টম অবস্থানে রয়েছে পঞ্চগড় জেলা। এ জেলা থেকে ১২ হাজার ১১৩ জন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে নয় হাজার ৫৮৫ জন ছাত্রছাত্রী পাস করেন। জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ২২৭ জন। পাসের হার ৭৯.১৩ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!