সোমবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ নুরুল ইসলাম এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো- জেলার সদর উপজেলার রশিদার বম্বু গ্রামের মৃত সিরাজ প্রধানের ছেলে মদন, বাচ্চা মিয়ার ছেলে সাদ্দাম হোসেন ও আব্দুল মোতালেবের ছেলে দেলোয়ার হোসেন।
.png)
এ মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবু কাওসার।
মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার রশিদার বম্বুর মৃত দুদু মিয়ার ছেলে ইউনুস আলী সরকার গ্রামের একটি গভীর নলকূপের ড্রেনম্যান হিসেবে কাজ করতেন। ২০০৯ সালের ২৭ ফেব্রুয়ারি প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে তিনি কাজে যান। সেই রাতে আসামিরা ইউনুসকে হত্যা করে পাশের একটি বাঁশঝাড়ের পানি সেঁচের গর্তের মধ্যে মরদেহ ফেলে পালিয়ে যায়। পরদিন সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ছোট ভাই আলম হোসেন সরকার ২০০৯ সালের ১ মার্চ বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন।
ঘটনার তদন্ত শেষে আদালত এ মামলায় ১৫ জনের স্বাক্ষ্য গ্রহণ করেন। দীর্ঘ শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ ইউনুস আলী সরকার হত্যা মামলার রায়ে তিন ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এছাড়াও দণ্ডিতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।