ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
পারিবারিক কলহ

স্বামীকে কুপিয়ে মারলেন স্ত্রী

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৪, ২৯ নভেম্বর ২০২২
স্বামীকে কুপিয়ে মারলেন স্ত্রী
ফাইল ছবি

বরিশালে পারিবারিক কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যা করেছেন স্ত্রী। এ ঘটনায় স্ত্রী জাফরিন আরা পপিকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।

সোমবার রাত ১০টার দিকে বরিশাল নগরীর পলাশপুর দলিল উদ্দিন স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শেখ ইকবাল দুই সন্তানের জনক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল।

Advertisement

তিনি বলেন, সোমবার রাত ১০টার দিকে বাসার ছাদে বসা ছিলেন শেখ ইকবাল কবির। এ সময় পেছন থেকে ইকবালকে এলোপাতাড়ি কোপ দেন স্ত্রী পপি। ঐ সময় চিৎকার শুনে স্বজনরা এসে ইকবালকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। এ সময় তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেন। পরে ঢাকায় নেয়ার পথে রাত ১টার দিকে মারা যান তিনি।

কাউনিয়া থানার এসআই এনামুল জানান, সোমবার রাতে খবর আসে পলাশপুর এলাকায় স্বামীকে কুপিয়েছে স্ত্রী। এমন খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে অভিযুক্ত পপিকে আটক করা হয়। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!