ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর পালালেন স্বামী

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৭, ১৯ নভেম্বর ২০২২
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর পালালেন স্বামী
ফাইল ছবি

টাঙ্গাইলের সখীপুরে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর দায়ের কোপে তিনি নিহত হয়েছেন বলে দাবি স্থানীয়দের।

শনিবার সকালে উপজেলার কৈয়ামধু কারিগরপাড়া এলাকার একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ৪২ বছর বয়সী শাহিদা একই এলাকার সোনা মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানায়, কারিগরপাড়া জঙ্গলে প্রতিদিন লাকড়ি কাটতেন সোনা মিয়া ও শাহিদা। শনিবার সকালেও স্বামী-স্ত্রী মিলে লাকড়ি কাটতে যান। তাদের সঙ্গে প্রতিবেশীও ছিলেন। হঠাৎ তুচ্ছ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতে থাকা ধারালো দা দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান সোনা মিয়া। এতে ঘটনাস্থলেই শাহিদা মারা যান।

Advertisement

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ঘটনার পর পালিয়ে যান অভিযুক্ত সোনা মিয়া। গৃহবধূর মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!