বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, নূর ইসলামের নাতনি ছয় বছরের সোহাগিকে মারধরের ঘটনায় ইখতিয়ার শেখের ছেলে আসাবুর শেখকে একই এলাকার নূর ইসলাম শেখের ছেলে টুটুল শেখ, কামাল শেখ, শাহাজালাল শেখ এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ সময় শাহাজালাল শেখ এবং কালাম শেখ আহত হয়। তাদের চিকিৎসার জন্য দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
.png)
দিঘলিয়া থানার ওসি (তদন্ত) রিপন কুমার সরকার বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য টুটুল শেখ, জুয়েল শেখ, নূর ইসলামসহ চারজনকে থানায় আনা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।