নিহতের নাম নবাব মিয়া। ৪৫ বছর বয়সী নবাব বড় চৌধুরীপাড়া এলাকার আবদুল হকের ছেলে। তিনি পুলিশের সাবেক কনস্টেবল ছিলেন।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দীন জানান, এক হাজার টাকার লেনদেন নিয়ে সম্প্রতি নবাবের সঙ্গে একই এলাকার দিদার মিয়ার বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার রাতে স্থানীয় আবদু শুক্কুরের বাড়ির একটি সালিশ থেকে ফেরার পথে নবাবকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন প্রতিপক্ষের লোকজন। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)