[ দেশজুড়ে ]
কলাপাড়ায় রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা
কলাপাড়া থানা। ছবি: সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়ায় আলাউদ্দিন নামে এক মিস্ত্রির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার বালীয়াতলী ইউপির বাবালাতলা-নয়াপাড়া গ্রামের সংযোগ সড়কের পাশে মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত আলাউদ্দিন ওই গ্রামের মৃত মুজ্জাফার মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রং মিস্ত্রি ছিলেন।
জানা যায়, শেষ বিকেলে বাবলাতলা বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন আলাউদ্দিন। পথিমধ্যে নিহতের বাড়ির প্রায় ১০০ গজ দূরে তাকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। নিহতের ঘাড়ে এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
.png)
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!