গ্রেফতারকৃত আলম নীলফামারী জেলার সদর থানার রামকলার মো. জিন্নাহর ছেলে।
নিহতের মা সালেহা বেগম শুক্রবার দুপুরে বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে নিহতের স্বামী আলমসহ অজ্ঞাতনামা আরো ২-৩ জনকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় মামলার অভিযুক্ত আসামি নিহতের স্বামী আলমকে রাতেই পুলিশ গ্রেফতার করে।
.png)
নিহত নাসিমা বেগম শরিয়তপুর সদরের আবদুল জলিল ব্যাপারীর মেয়ে। তিনি স্বামী ও সন্তান নিয়ে জামতলার এলাকার মামুন চৌধুরীর বাড়িতে ভাড়া থাকতেন।
নিহতের মা সালেহা বেগম বলেন, পাঁচ বছর আগে নিহত নাসিমার সঙ্গে আলমের বিয়ে হয়। তাদের সংসারে তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক জানান, নিহতের স্বামী আলম পেশায় চা দোকানি। নিহতের মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার এজাহার নামীয় আসামি নিহতের স্বামী আলমকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি তদন্ত করছে পুলিশ।