ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে শ্রমিককে কুপিয়ে হত্যা

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০২, ১৮ নভেম্বর ২০২২
দিনাজপুরে শ্রমিককে কুপিয়ে হত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুর বীরগঞ্জে অমল দেবনাথ নামে এক হোটেল শ্রমিককে কাস্তে দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়েছে দুর্বৃত্তরা। পরে তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের সিংড়া শালবন চাউলিয়া গ্রামের একটি বেগুন ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত অমল দেবনাথ বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামের ধীরেন দেবনাথের ছেলে। অমল পেশায় একজন হোটেল শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে অমল দেবনাথ ছাগলের জন্য বাড়ির পাশের সিংড়া শালবন চাউলিয়া গ্রামের এক ক্ষেতে কাস্তে দিয়ে ঘাস কাটতে যান। সেখানে অনেকে মাদক সেবন করছিলেন। মাদক সেবনকারীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনার জেরেই অমল কাস্তে দিয়ে তাকে কুপিয়ে হত্যা করতে পারে বলে অনেকের ধারণা। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

Advertisement

বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অমল দেবনাথের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!