ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩১, ১৫ সেপ্টেম্বর ২০২২
বগুড়ায় হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় হত্যা মামলার আসামি সুলতান আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকালে ধুনট থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার এলাঙ্গী ইউপির শৈলমারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুলতান আলী উপজেলার এলাঙ্গী ইউপির শৈলমারী গ্রামের বাসিন্দা। তিনি একই গ্রামের রনজু মিয়া নামে এক কৃষককে হত্যা মামলায় এক নম্বর আসামি ছিলেন।

Advertisement

স্থানীয়রা জানান, সুলতান বুধবার সন্ধ্যার দিকে বাড়ির পাশের জলাশয়ে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করতে যান। এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মরদেহ দেখে পুলিশে সংবাদ দেয়।

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম জানান, নিহত ব্যক্তির নামে মাদকের কয়েকটি মামলাও রয়েছে। সম্প্রতি জামিনে মুক্ত হয়েছিলেন তিনি। তার মাথা, হাত ও দেহের বিভিন্ন স্থানে অন্তত ৭ থেকে ৮টি ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বৃহস্পতিবার সকালে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!