লালপুরে নকল ড্রিংকস-ভেজাল গুড় তৈরি করায় জরিমানা
নাটোরের লালপুরে নকল ড্রিংকস উৎপাদন করায় শ্রাবনী আইসক্রিম ফ্যাক্টরিকে এক লাখ ৯০ হাজার এবং ভেজাল গুড় উৎপাদন করায় কারখানার মালিককে ৬২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
এ সময় প্রায় দুই কেজি গুড় ও ৯’শ লিটার গুড় তৈরির চিনির সিরাপ ধ্বংস করা হয়েছে।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার ফরহাদ হোসেন জানান, দীর্ঘ দিন ধরে জেলার লালপুর বাজারে শ্রাবনী আইসক্রিম ফ্যাক্টরি প্রাণ কোম্পানির শিশুদের কোমল পানীয় আইসক্রিম রোবো ড্রিংকসের ট্রেড মার্ক নকল করে উৎপাদন করে আসছিল।
.png)
পরে গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং র্যাব যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় আইসক্রিম ফ্যাক্টরির মালিক কোরবান আলীকে এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।
অপরদিকে, বড়াইগ্রামের আটঘরিয়া ও ভবানীপুর গ্রামে জনস্বাস্থ্যর জন্য ক্ষতিকর চুন, ফিটকিরি, ফেব্রিক্স কালার ও সোডা মিশ্রিত করে ভেজাল গুড় তৈরির অপরাধে তিনজনকে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভেজাল গুড়, ভেজাল চিনির সিরাপসহ অন্যান্য উপকরন উদ্ধার করে ধ্বংস করা হয়।