ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রতিপক্ষের মারধরে ধর্ষণ মামলার সাক্ষী নিহত  

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৯, ৩০ নভেম্বর ২০২২
প্রতিপক্ষের মারধরে ধর্ষণ মামলার সাক্ষী নিহত  
ফাইল ছবি

বাগেরহাটে প্রতিপক্ষের মারধরে ধর্ষণ মামলার সাক্ষী শামীম হাওলাদার নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে সন্ধ্যা ৭টার দিকে বাগেরহাট সদর উপজেলার বড়বাঁশবাড়িয়া এলাকায় ফিরোজ হাওলাদারের বাড়ির সামনে হামলার শিকার হন তিনি।

নিহত শামীম হাওলাদার বড় বাঁশবাড়িয়া এলাকার ইউসুফ হাওলাদারের ছেলে। তিনি ২৫ জুলাই বাগেরহাট মডেল থানায় হওয়া একটি দলবদ্ধ ধর্ষণ মামলার সাক্ষী ছিলেন।

Advertisement

জানা যায়, ধর্ষণ মামলার আসামিদের আত্মীয় ফিরোজ হাওলাদারসহ কয়েকজন শামীমের ওপর হামলা করে। এতে গুরুতর আহত হন শামীম। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতাল নেয়া হয়। পরে  উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামীম।

জেলা পুলিশের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!