ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি 
প্রকাশিত: ২১:৫৮, ৩০ নভেম্বর ২০২২
নাটোরে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরে মাদক মামলায় মাইনুল হক নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে, আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শরীফ উদ্দীন এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মাইনুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোরাজারামপুর এলাকার তরিকুল ইসলামের ছেলে।

নাটোর কোর্ট পুলিশের ইন্সপেক্টর রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২১ সালের ১৭ এপ্রিল রাতে বড়াইগ্রামের মানিকপুর এলাকায় বনপাড়া-হাটীকুমড়ুল মহাসড়কে চেকপোস্ট বসায় থানা পুলিশ। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একই মিনি পিকআপে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে চালক মাইনুল হকের কাছ থেকে ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হলে একই বছরের ১৮ মে আদালতে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ শুনানি শেষে আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!