ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কবরস্থান থেকে কঙ্কাল চুরি, জনমনে আতঙ্ক

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৯, ১ ডিসেম্বর ২০২২
কবরস্থান থেকে কঙ্কাল চুরি, জনমনে আতঙ্ক
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের হরিরামপুরে একটি কবস্থান থেকে ছয়টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে হরিরামপুর উপজেলার বলড়া ইউপির দানিস্তপুর দারুল আমান মুসলিম কবরস্থান থেকে কঙ্কাল চুরির এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, বুধবার রাতের কোনো এক সময় কবরস্থান থেকে ছয়টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে। পুরুষের দুটি কবর এবং বাকি চারটি কবর নতুন করে ঢেকে দেয়া অবস্থায় দেখা গেছে। এর আগে নারী কবরের তিনটি কবর শিয়াল খুঁড়ে বলে ধারণা করেছিল স্থানীয়রা।

স্থানীয় মোশাররফ হোসেন শিকদার বলেন, রাতের কোন একসময় কবরস্থান থেকে ছয়টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। দুটি কবর খোঁড়া অবস্থায় এবং চারটি কবর খোঁড়ে আবার নতুন করে ঢেকে দেয়া অবস্থায় দেখা গেছে। সবগুলো পুরুষের কবর ছিলো। কয়েক মাস আগে নারীর তিনটা কবরও আংশিক খুঁড়া অবস্থায় দেখা গেছে। 

Advertisement

বলড়া ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন খান কুন্নু বলেন, স্থানীয় বাসিন্দারা সকালে ঘটনাটি জানান। সাতটি কবর খোঁড়া হয়েছে। এর আগেও ওই কবরস্থান থেকে তিনটি কবর খোঁড়া অবস্থায় ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। 

হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, বলড়া ইউপির দানিস্তপুর কবরস্থানে কঙ্কাল চুরির ঘটনা স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

হরিরামপুরের ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, বলড়া ইউপি চেয়ারম্যান ঘটনাটি জানিয়েছেন। উপজেলা প্রশাসনের প্রতিনিধি দলসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি।  দোষীদের খুঁজে বের করা হবে।  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!