ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীতাকুণ্ডে ৩০ মামলার আসামি যুবদল নেতা গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৩, ১ ডিসেম্বর ২০২২
সীতাকুণ্ডে ৩০ মামলার আসামি যুবদল নেতা গ্রেফতার
গ্রেফতারকৃত মোহাম্মদ আলী

চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্র-গুলিসহ ৩০ মামলার আসামি যুবদল নেতা মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ।

এর আগে, বুধবার রাতে সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পূর্ব রহমতনগর ফরেস্ট অফিস সংলগ্ন পাহাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোহাম্মদ আলী সীতাকুণ্ড পৌর শহরের দক্ষিণ মহাদেবপুর এলাকার আব্দুল আজিজের ছেলে।

ওসি তোফায়েল আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বারৈয়াঢালা ইউনিয়নের পূর্ব রহমতনগর ফরেস্ট অফিস সংলগ্ন পাহাড়ে অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে ৩০টি মামলা রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!