মঙ্গলবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মোকামবাজারের নিতেশ্বর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান বাবলা, গাড়িচালক জগলু মিয়া এবং এমরানুল হক জনি।
.png)
এ বিষয়ে গিয়াসনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজ্জাদ আহমদ সুইট জানান, তারা বিলাসবহুল গাড়িতে গরু চুরি করে নিয়ে আসেন। স্থানীয়দের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তারা অস্বীকার করলেও গাড়ির ভেতরে গরু পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক বলেন, তাদের প্রথমে এলাকাবাসী হাতেনাতে আটক করেন। খবর পেয়ে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।