[ দেশজুড়ে ]
দেড় কোটি টাকার সোনারবারসহ চোরাকারবারী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
সাতক্ষীরা সীমান্তের কেঁড়াগাছি এলাকায় অভিযান চালিয়ে ১৬ সোনারবারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার বিকেলে সোনাসহ চোরাকারবারীকে আটক করা হয়। আটক ওহিদুজ্জামান কলারোয়া উপজলার কেঁড়াগাছি গ্রামের আব্দুল হামিদের ছেলে। আটক সোনার দাম আনুমানিক এক কোটি ৫৯ লাখ টাকা।
.png)
সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক, লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ সোনারবারসহ একজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!