ব্যবসায়ীরা জানান, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে অধিকাংশ সবজির দাম কমেছে। তবে দুই-তিনটি সবজির দাম নতুন করে বেড়েছে। দাম বাড়া সবজির মধ্যে গাজর, টমেটো ও শসা রয়েছে। এসব সবজি কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
শুক্রবার বগুড়ার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, চলতি সপ্তাহে বাজারে ঢ্যাঁড়স ৪০, পটল ৩০, বেগুন ২০, টমেটো ৮০, করলা ৪৫, শসা ৭০, গাজর ৬০, পেঁপে ১৫, ফুলকপি ২০, পাতাকপি ২০, নতুন আলু ৬০-৭০, পুরাতন আলু ২৫, শিম ৪০, পেঁয়াজ ৪০, বরবটি ৪০, কাঁচামরিচ ৩০, লাউ ৩০, মুলা ১৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া আদা ও রসুন প্রতি কেজি ১০০ টাকা করে বিক্রি হচ্ছে।
.png)
কলোনি কাঁচাবাজারের সবজি ব্যবসায়ী মিন্টু মিয়া বলেন, গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজিতে ১০-২০ টাকা করে দাম কমেছে। বাজারে সরবরাহ বেড়ে যাওয়া দাম অনেকটাই কম। আগের চেয়ে বেচাকেনাও বেড়ে গেছে। দাম কমায় ক্রেতারা দুই-তিন কেজি করে সবজি কিনছেন।
আরেক সবজি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, সরবরাহ বাড়ায় বেশির ভাগ সবজির দাম কমছে। একই সঙ্গে দাম কমেছে সব ধরনের শাকের। আগে সব ধরনের শাকের আটিপ্রতি ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হতো। এখন বিক্রি হচ্ছে ১০-১৫ টাকায়।
বাজার করতে আসা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মাইনুল হাসান বলেন, সবজির বাজার মোটামুটি ঠিক আছে। গত সপ্তাহের তুলনায় প্রায় সব সবজির দাম অনেকটাই কমেছে। আমি সবজি কিনে অনেকটাই স্বস্তিবোধ করছি।