ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

শীতের সবজিতে স্বস্তি, আরো কমবে দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৪, ২ ডিসেম্বর ২০২২
শীতের সবজিতে স্বস্তি, আরো কমবে দাম
ফাইল ফটো

শীতের সবজির সরবরাহ বাড়ায় বাজারে দাম আগের চেয়ে কমেছে। এতে কিছুটা স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। অধিকাংশ সবজি ক্রেতাদের নাগালে রয়েছে। বিক্রেতার জানিয়েছেন, সামনের দিনগুলোতে সবজির সরবরাহ আরো বাড়বে এবং দাম আরো কমবে।

শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পুরোনো আলু ২৮ টাকা, বেগুন ৫০ টাকা, পটল, ৫০, শসা ৮০-১০০ টাকা, শিম ৫০ টাকা, বরবটি ৮০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, ধনিয়াপাতা ১২০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, করলা ৫০-৬০ টাকা, উচ্ছে ৮০ টাকা, মূলা ৩০-৪০ টাকা, গাজর ৮০ টাকা, টমেটো ১০০-১২০ টাকা, ব্রকলি ৮০-১০০ টাকা ও পেঁয়াজ পাতা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Advertisement

এছাড়া প্রতি পিস লাউ ৬০ টাকা, ফুলকপি ৩০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা করে এবং লালশাক প্রতি আঁটি ১০ টাকা করে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানান, পাইকারি বাজারের দামের ওপর তাদের নির্ভর করতে হয়। পাইকারি বাজারে কম দাম থাকলে তারা কমেই বিক্রি করেন সবজি। বর্তমানে বাজারে সবজির সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম কিছুটা কমেছে।

অন্যদিকে ক্রেতাদের প্রশ্ন দেশে প্রচুর শীতকালীন সবজি চাষ হয়। এরপরও কেন দাম আরো কমছে না? ক্রেতারা বলছেন, কিছুটা স্বস্তি মিললেও সবজির দাম আরো কমা উচিত।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!