ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

শীতের সবজি বাঁধাকপি দিয়ে তৈরি করুন সুপ

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৪:৪০, ৯ নভেম্বর ২০২২
শীতের সবজি বাঁধাকপি দিয়ে তৈরি করুন সুপ
বাঁধাকপির সুপ। ছবি: সংগৃহীত

বাজার এখন শীতের সবজি বাঁধাকপি পাওয়া যায়। বাঁধাকপিতে রয়েছে নানা ধরনের পুষ্টিগুণ। গবেষণায় দেখা গেছে, যারা ওজন কমাতে চান তাদের জন্য বাঁধাকপির সুপ দারুন কার্যকরী। এটি তৈরি করতেও খুব বেশি ঝমেলা নেই। ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারেন সুস্বাদু আর দারুন উপকারী এই সুপটি। চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি- 

উপকরণ: বাঁধাকপি কুচি দুই কাপ, গাজর কুচি দুই কাপ, ফুলকপি কুচি এক কাপ,কাঁচা মরিচ দুইটি, পেঁয়াজ কুচি করে কাটা এক কাপ, রসুন বাটা আধা চা চামচ,তেল এক টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, কর্ণ ফ্লাওয়ার দুই চা চামচ, টেষ্টিং সল্ট এক চা চামচ, লবণ পরিমান মতো।

প্রনালী: প্রথমে কড়াইতে তেল দিন। এরপর কাঁচা মরিচ, পেয়াজ কুচি, রসুন বাটা দিয়ে একটু ভেজে নিন। এবার আরেকটি পাত্রে কাটা সবজিগুলো পানি দিয়ে সিদ্ধ করুন। সবজি আধা সিদ্ধ হলে একটা ডিমের সাদা অংশ, লবণ, গোল মরিচের গুড়া দিয়ে নাড়তে তাকুন। অন্য কড়াইতে রাখা কাঁচা মরিচ, পেঁয়াজ কুঁচি আর রসুন এতে মিশিয়ে নিন। স্বাদ বাড়াতে টেষ্টিং সল্ট এবং একটু লেবুর রসও দিতে পারেন। নামানোর আগে কর্ণ ফ্লাওয়ার পানিতে গুলিয়ে সুপে দিন। নিয়মিত এই সুপ খেলে ওজন কমানোর ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!