শনিবার সকালে সিংড়ার চলনবিলের দুর্গম ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে ১৩ জনকে বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
জানা যায়, এলাকার আধিপত্য নিয়ে মানিক হোসেনের সঙ্গে আনোয়ার হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ২০১৬ সালে বেড়াবাড়ি গ্রামে রেজাউল নামে একজন নিহত হন। ঐ হত্যা মামলার আসামি করা হয় সাইফুলসহ তার সমর্থদের। আনোয়ার হোসেনসহ তার সমর্থকরা ঐ মামলার সাক্ষী। সম্প্রতি সাইফুলের নেতৃত্বে তার সমর্থকরা বাদী পক্ষকে মামলা তুলে নিতে ও সাক্ষী না দিতে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন। প্রতিপক্ষ আনোয়ারের সমর্থকরা এ ঘটনার প্রতিবাদ জানালে নতুন করে বিরোধ বাধে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১২ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।
.png)
সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় গুলি বর্ষণের সত্যতা পাওয়া গেছে। তবে কোন পক্ষ থেকে গুলিবর্ষণ করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।