কুড়িগ্রামে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
কুড়িগ্রামে ৩১তম আন্তর্জাতিক এবং ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। জেলার বিভিন্ন স্থানে র্যালি, আলোচনা সভা, নগদ অর্থ প্রদান, শীতবস্ত্র ও সহায়ক উপকরণ বিতরণের মধ্যে দিয়ে এ দিবস পালিত হয়।
শনিবার সকালে এ দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের স্বপ্নকুঁড়ি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- কুড়িগ্রামের ডিসি মোহাম্মদ রেজাউল করিম। এ সময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, পৌরসভা মেয়র কাজিউল ইসলাম, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক রোকোনুল ইসলাম, সুবর্ণ নাগরিক আফরোজা বেগম।
.png)
আলোচনা সভা শেষে ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার এবং ১২ জনকে নগদ অর্থ প্রদান করা হয়।
অন্যদিকে, রৌমারী উপজেলায় প্রতিবন্ধী উপলক্ষে শনিবার দুপুর ২টায় আলহাজ বয়েজ উদ্দিন বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রৌমারী উপজেলা চেয়ারম্যান ইমান আলী, সমাজসেবা কর্মকর্তা মিনহাজ উদ্দিন, মজিবুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ। আলোচনা সভা শেষে ১২৫ জন শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়।