ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভুয়া পুলিশ পরিচয়ে বিয়ে, অতঃপর...

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২২:১০, ৩ ডিসেম্বর ২০২২
ভুয়া পুলিশ পরিচয়ে বিয়ে, অতঃপর...
আটক ভুয়া পুলিশ সদস্য ফারহান আটক

রাজবাড়ী শহরের ১নং বেড়াডাঙ্গার তালতলা এলাকা থেকে ভুয়া পুলিশ সদস্য ফারহানকে আটক করেছে পু‌লিশ। ডিএস‌বির এসআই পরিচয় দিয়ে বিয়ের পর শ‌্যাল‌ককে সরকারি চাক‌রি দেওয়ার কথা বলে নগদ ৭ লাখ টাকা ও প্রায় সাড়ে ৩ ভ‌রি স্বর্ণালঙ্কার আত্মসা‌তের অভিযোগ উঠেছে ওই প্রতারকের বিরুদ্ধে।

শ‌নিবার দুপুরে বেড়াডাঙ্গার তালতলা এলাকার জাফর মিয়ার বাসা থে‌কে ওই প্রতারককে আটক করেছে পু‌লিশ। আটককৃত ভুয়া পু‌লিশ ফারহান রংপুরের পীরগাছার কাসেম মণ্ডলের ছেলে। এ সময় ফারহানের মোবাইল থেকে পু‌লিশের ড্রেস প‌রি‌হিত ও পু‌লিশের গা‌ড়ির সামনে দাঁড়ি‌য়ে তোলা ছ‌বি পাওয়া যায়।

জানা ‌গেছে, ফারহান এর আগে আরেক‌টি বিয়ে করেছেন। ওই ঘরে এক‌টি ছেলে সন্তান আছে। আগের বিয়ের তথ‌্য গোপন করে এবং মিথ‌্যা প‌রিচয় দি‌য়ে বিয়ে করেন।

ভুক্তভোগী জাফর মিয়া জানান, তার ছেলেকে বিআর‌টিএর অফিস সহকারী পদে চাকরি দেওয়ার কথা বলে ১৫ লাখ টাকা দা‌বি করেন। একপর্যায়ে নগদ ৭ লাখ টাকা এবং তার মেয়ের সাড়ে ৩ ভ‌রি স্বর্ণ ‌নিয়ে ভুয়া নিয়োগপত্র দেন। সেটা নিয়ে তার ছেলে খুলনা বিআর‌টিএতে চাকরিতে যোগদান করতে গিয়ে জান‌তে পারেন সেটি ভুয়া। প্রতি‌টি ক্ষেত্রে তিনি প্রতারণা করেছেন এবং বিয়ের পর তার মেয়ের ভরণ-পোষণ করেননি।

রাজবাড়ী সদর থানার এসআই মাহবুব হোসেন জানান, ভুয়া পু‌লিশকে আটকে রেখেছে স্থানীয়রা- এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফারহানকে আটক করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!