কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারে রোকসানা ফার্মেসিতে সময় দেন রোহিঙ্গা যুবক খোরশেদ। ফার্মেসির বাইরে বিভিন্ন ধরনের ডিগ্রি সংবলিত সাইনবোর্ড টাঙানো থাকলেও খোরশেদের নেই তেমন লেখাপড়া। তবুও নিয়মিত রোগী দেখেন তিনি।
রোহিঙ্গা ক্যাম্পঘেঁষা কুতুপালং বাজারে ব্যাঙের ছাতার মতো কয়েকটি ফার্মেসি গড়ে উঠেছে, যা চালাচ্ছেন রোহিঙ্গা যুবকরা। ফার্মেসিতে ওষুধ বিক্রিই করেন না তারা, কিন্তু জাঁকজমক চেম্বার বানিয়ে ডাক্তার সেজে রোগী দেখেন তারা। মাঝে মধ্যে নিজেদের বাংলাদেশি হিসেবেও পরিচয় দেন। আর স্থানীয় অসহায় রোগীদের কাছ থেকে হাতিয়ে নেন হাজারো টাকা।
.png)
স্থানীয় নজরুল ইসলাম জানান, জাল সনদে নিজেদের নামের আগে চিকিৎসক লাগিয়ে রোগী দেখছেন কিছু রোহিঙ্গা। এর মধ্যে ডাক্তার পরিচয়ে নিয়মিত রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন খোরশেদ। তিনি নিজেকে রোহিঙ্গা কমিউনিটির নেতা বলেও দাবি করেন।