[ দেশজুড়ে ]
মীরসরাইয়ে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
আটককৃত দুই রোহিঙ্গাসহ চারজন
চট্টগ্রামের মীরসরাইয়ে এক হাজার ৮০০ ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে দুজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার আলী আহাম্মদের ছেলে নুর আহাম্মদ, একই ইউনিয়নের ছিরারটেক এলাকার আব্দুস সাত্তারের ছেলে আব্দুস সবুর, কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ফিরোজ আলমের ছেলে নুরুল হক ও একই ক্যাম্পের নূর ছালামের ছেলে মো. ইউনুস।
.png)
মীরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে দুই রোহিঙ্গাসহ চারজনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে এক হাজার ৮০০ ইয়াবা উদ্ধার করা হয়। কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন তারা। এ ঘটনায় মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!