[ দেশজুড়ে ]
নোয়াখালীতে ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গারা
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ইয়াবা ও নগদ টাকাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে চরজব্বার থানা পুলিশ।
রোববার ভোররাতে উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের কলোনি রাস্তার মাথা কালা আজাদের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা, নগদ টাকাসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গারা হলো- কক্সবাজার কুতুপালং ৬ ও ৭ নম্বর ক্যাম্পের রবিউল আলমের ছেলে মো. রফিক (৩৮), মৃত আব্দুল শক্কুরের মেয়ে সেতারা বেগম (৫০) ও আব্দুল করিমের ছেলে নুর কবির (২৫)।
.png)
চরজব্বার থানার ওসি দেবপ্রিয় দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরবাটা ইউনিয়নের ভূঁইয়ার হাট সংলগ্ন কলনীর রাস্তার মাথায় কালা আজাদের বাড়িতে রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় নগদ ১৪ হাজার টাকা ও ১৬৫০ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এ সময় কালা আজাদকে বাড়িতে পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে প্রচলিত মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!