বুধবার সকালে টেকনাফ পৌরসভার লামার বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- টেকনাফের সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ পশ্চিম বাজার পাড়ার বাসিন্দা আলী আহমদের ছেলে মো. শাহ আলম, একই এলাকার আবুল হাসেমের ছেলে মফিজুর রহমান প্রকাশ মফিজ এবং উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৩ এর বাসিন্দা তবারক হোসেনের ছেলে নুর বশর।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে লামার বাজার এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ৭০ হাজার ইয়াবা ও মাদক পাচারে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।