[ দেশজুড়ে ]
বরগুনায় নাশকতার মামলায় ২ ছাত্রদল নেতা গ্রেফতার
গ্রেফতারকৃত ছাত্রদল নেতা সজিব (বামে) ও প্রিন্স
নাশকতার মামলায় বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি সজিবসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ ডিসেম্বর) রাতে পৌর শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদের আদালতে নিলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন প্রিন্স।
.png)
পুলিশ জানায়, চলতি বছর পুলিশের করা একটি নাশকতা মামলায় ছাত্রদল নেতা ফয়জুল মালেক সজিব ও প্রিন্সকে গ্রেফতার করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ বলেন, নাশকতার মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তারা। সোমবার রাতে অভিযান চালিয়ে দুই ছাত্রদল নেতাকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার তাদের আদালতে নিলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/আরএম/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!